বিষয়বস্তুতে চলুন

গান ০২৬৭ তোমারই আশে রয়েছি বসে

Sarkarverse থেকে

"তোমারই আশে রয়েছি বসে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৬৭ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৬ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের রাঁচীর মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমারই আশে রয়েছি বসে 
তোমারই পদধ্বনি মন মাতায়
(মধুর হাসি তব) তোমারই সৌরভ 
হতাশ হৃদয়ে আশা জাগায়

(তোমারই ফেলে আসা) চরণধূলি পরে 
বিশ্বমানবতা আভূমি নতি করে
তোমারই রঙে রূপে তোমারই ধূপে দীপে 
তোমারই প্রাণীনতা তৃষা মেটায়

(আমিও তোমারই গো) তোমারই সকলই তো 
বুঝেও বোঝেনা তমসাহত চিত্ত
তোমারই ছন্দে গানে তোমারই সুরে তানে 
তোমারই ভালোবাসা সবে নাচায়

Tomári áshe rayechi base
Tomári padadhvani man mátáy
(Madhura hási tava) tomári saorabha
Hatásh hrdaye áshá jágáy

(Tomári phele ásá) carańadhúli pare
Vishvamánavatá ábhúmi nati kare
Tomári rauṋe rúpe tomári dhúpe diipe
Tomári práńiińatá trśá met́áy

(Ámio tomári go) tomári sakali to
Bujheo bhojhená tamasáhata citta
Tomári chande gáne tomári sure táne
Tomári bhálobásá sabe nácáy

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৬৭ তোমারই আশে রয়েছি বসে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৬৬ তোমায় আমায় প্রথম দেখা, সোণালী সাগরতটে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৬৭ তোমারই আশে রয়েছি বসে


উত্তরসূরী
গান ০২৬৮ বন্ধু তোমার কঠোরতায়