বিষয়বস্তুতে চলুন

গান ০২৫৩ মনের মুকুরে

Sarkarverse থেকে

"(আমার) মনের মুকুরে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৫৩ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৩ ফেব্রুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

(আমার) মনের মুকুরে
প্রাণঢালা সুরে
তব গান ভেসে এসেছিলো
আমি না চাহিতে
আমার চিত্তে
নিজে এসে ধরা দিয়েছিলো

ভুলিতে পারি না সে সুরসম্ভার
আজও সে আমারে ডাকে বারেবার
(সে যে) আমার হিয়ায় তোমার হিয়ায়
বন্ধনসেতু গড়েছিলো

আমার সকল মমতা সব ব্যাকুলতা
তব সুরে বেজে উঠেছিলো

(Ámár) Manera mukure
Práńd́hálá sure
Tava gán bhese esechilo
Ámi ná cáhite
Ámára citte
Nije ese dhará diyechilo

Bhulite pári ná se surasambhár
Ájo se ámáre d́áke bárebár
(Se je) Ámár hiyáy tomára hiyáy
Bandhansetu gaŕechilo

Ámár sakal mamatá sab vyákulatá
Tava sure beje ut́hechilo

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৫৩ মনের মুকুরে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৫২ কে গো গেয়ে যায় সুরের মায়ায়
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৫৩ (আমার) মনের মুকুরে


উত্তরসূরী
গান ০২৫৪ মন ভেসে যায় সজল হাওয়ায়