গান ০২৩৯ এসেছো তুমি এসেছো, কলাপের মত দূর নীলাকাশে

"এসেছো তুমি এসেছো, কলাপের মত দূর নীলাকাশে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৩৯ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৯ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

এসেছো তুমি এসেছো
কলাপের মত দূর নীলাকাশে
নিজেরে মেলিয়া ধরেছো

হতাশ জীবন তোমারই পরশে
নূতন আলোক পেয়েছে
রুনু ঝুনু ঝুনু নূপুর ধ্বনিতে
ত্রিলোক জাগিয়া উঠেছে
আরো কাছে এসো আরো কাছে বসো
ধরাই যখন দিয়েছো

নাহিক ভকতি নাহিক শকতি
প্রাণ ভরে শুধু জানাই প্রণতি
তুমি এ প্রণাম করিয়া গ্রহণ
মোরে সার্থক করেছো

Esecho tumi esecho
Kaláper mata dúr niilákáshe
Nijere meliyá dharecho

Hatásh jiivan tomári parashe
Nútan áloka peyeche
Runu jhunu jhunu núpur dhvanite
Trilok jágiyá ut́heche
Áro káche eso áro káche baso
Dharái jakhan diyecho

Náhika bhakati náhika shakati
Práń bhare shudhu jánái prańati
Tumi e prańám kariyá grahań
More sárthaka karecho

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • Listen to the song গান ০২৩৯ এসেছো তুমি এসেছো, কলাপের মত দূর নীলাকাশে sung by অজানা শিল্পী on Sarkarverse


পূর্বসূরী
গান ০২৩৮ আমার কথা এত দিনে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৩৯ এসেছো তুমি এসেছো, কলাপের মত দূর নীলাকাশে


উত্তরসূরী
গান ০২৪০ তোমার আলোতে ঝলমল করি