বিষয়বস্তুতে চলুন

গান ০২১৯ কোন ভুলে যাওয়া ভোরে, মধুমাখা স্বরে

Sarkarverse থেকে

"কোন্ ভুলে যাওয়া ভোরে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২১৯ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২০ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

(কোন্) ভুলে-যাওয়া ভোরে
মধুমাখা স্বরে
ডেকেছিলে মোরে ওগো দেবতা

জড়েতে বধির প্রাণে অস্থির
শুণিনি সে ডাক তব বারতা

ডেকেছিলে মোরে আকাশে বাতাসে
সরিতার সুরে ফুলের সুবাসে
শিশুর সুহাসে তরুণের উচ্ছ্বাসে
ধরণীর রূপে ভরা মাদকতা

গেয়ে যাও তুমি মমতার বাণী
সবাকার লাগি ওগো বিধাতা

(Kon) Bhule jáoyá bhore
Madhumákhá svare
D́ekechile more ogo devatá

Jaŕete badhir práńe asthir
Shuńini se d́ák tava váratá

D́ekechile more ákáshe vátáse
Saritár sure phulera suváse
Shishur suháse taruńer ucchváse
Dharańiir rúpe bhará mádakatá

Geye jáo tumi mamatár váńii
Sabákár lági ogo vidhátá

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২১৯ কোন ভুলে যাওয়া ভোরে, মধুমাখা স্বরে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২১৮ পিতা মাতা বন্ধু সখা
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২১৯ কোন ভুলে যাওয়া ভোরে, মধুমাখা স্বরে


উত্তরসূরী
গান ০২২০ কৃষ্ণমুরারি বাঁশরী তোমারই