গান ০১৮৫ দিনের আলোয় গানের তরী

"দিনের আলোয় গানের তরী" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৮৫ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৯ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থান কালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

দিনের আলোয় গানের তরী 
ভাসিয়েছিনু দূর আকাশে
আঁধারে তোমায় আমি 
কাছে পাবো তারই আশে

ঢেউয়ের তালে ছন্দ জাগে 
মনেতে তার দোলা লাগে
ফেলে' গেলে দূর বিদেশে 
এঁকে' চরণচিহ্ন চারিপাশে

(আজ) তারার গানে মনে প্রাণে 
বাইবো তরী ফুলসুবাসে 

Diner áloy gáner tarii
Bhásiyechinu dúr ákáshe
Áṋdháre tomáy ámi
Káche pábo tári áshe

D́heuyer tále chanda jáge
Manete tár dolá láge
Phele gele dúr videshe
Eṋke carańcihna cáripáshe

(Áj) Tárár gáne mane práńe
Báibo tarii phulasuváse

আমি দিনের আলোয় গানের তরী
দূর আকাশে ভাসিয়ে দিয়েছিলাম।
আঁধারে আমি তোমায়
কাছে পাবো—এই আশাতেই রইলাম।

ঢেউয়ের তালে ছন্দ জেগে ওঠে,
মনেও তার দোলা লাগে।
তুমি দূর বিদেশে চলে গেলে,
তবু চারপাশে রেখে গেলে পদচিহ্ন।

আজ, তারাদের গানে মনপ্রাণে
ফুলের সুবাসে বাইবো এই তরী।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৮৫ দিনের আলোয় গানের তরী এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৮৪ রুনু ঝুনু ঝুনু রবে প্রাণভরা সৌরভে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০১৮৫ দিনের আলোয় গানের তরী


উত্তরসূরী
গান ০১৮৬ এসো আমার মনে বসো আমার মনে