গান ০১৭৯ ধরা দিলে তুমি প্রভু

"ধরা দিলে তুমি প্রভু" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৭৯ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২৯ ডিসেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধুকর্ণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

ধরা দিলে তুমি প্রভু
ঝঞ্ঝা-ঝড়ের মাঝখানে
থেকো মনের শ্বেত কমলে
যুগে যুগে সর্ব ক্ষণে

কত সন্ধ্যা রাঙা প্রভাত
গেছে কত না জ্যোৎস্না-রাত
হ'লো সময় হে জ্যোতির্ময়
কালাতীতের অভিধ্যানে

মোর প্রাণে মোর মনে
এসেছিলে সংগোপনে
গোপনে সেই আসা তব
জানিলো না বিশ্বজনে

Dhará dile tumi prabhu
Jhaiṋjhá jhaŕer májhkháne
Theko maner shvet kamale
Juge juge sarva kśańe

Kata sandhyá ráuṋá prabhát
Geche kata ná jyotsná rát
Halo samay he jyotirmay
Kálátiiter abhidhyáne

Mor práńe mor mane
Esechile saḿgopane
Gopane sei ásá tava
Jánilo ná vishvajane

হে প্রভু তুমি
ঝঞ্ঝা-ঝড়ের মধ্যে ধরা দিলে
আমার মনের শ্বেতকমলে
চিরকাল প্রতিটি যুগে বিরাজ করো।

কত সন্ধ্যা, কত রাঙা প্রভাত,
কত জ্যোৎস্না রাত পেরিয়ে গেল!
হে জ্যোতির্ময়, এবার সময় হয়েছে
কালাতীতের ধ্যানে মগ্ন হওয়ার।

তুমি আমার প্রাণ আর মনে
সংগোপনে এসেছিলে,
তোমার সেই আসা
বিশ্বজন জানতেও পারল না।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৭৯ ধরা দিলে তুমি প্রভু এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৭৮ তোমারই দেওয়া মনে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১৭৯ ধরা দিলে তুমি প্রভু


উত্তরসূরী
গান ০১৮০ সুপ্ত হৃদয় জাগিয়া উঠেছে