"বরষার রাতে তুমি এসেছিলে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১১৫ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৬ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।
গানের কথা
| বাংলা লিপি
|
রোমান লিপি[১]
|
গদ্যরূপ[২]
|
বরষার রাতে তুমি এসেছিলে
রজনীগন্ধা-বনে
আমি ছিনু অভিমানে
অর্গল-দেওয়া ঘরে
ছিনু ছোট্ট গৃহকোণে
ঝটিকার পর ঝটিকা এসেছে
আঘাতের পর আঘাত লেগেছে
তবু তুমি সারা রাত জেগেছিলে
সুরের ঐকতানে
মুষলধারায় বৃষ্টি নেমেছে
ঝাপ্টার পর ঝাপ্টা লেগেছে
তবু তুমি সারা রাত জেগেছিলে
মমতামধুর টানে
ঝড়ের রাতেতে তুমি এসেছিলে
রজনীগন্ধা-বনে
আমি ছিনু আনমনে
অর্গল-দেওয়া ঘরে
রজনীগন্ধা জানে
|
Varaśár ráte tumi esechile
Rajaniigandhá vane
Ámi chinu abhimáne
Argal deoyá ghare
Chinu chot́t́a grhakońe
Jhat́ikár par jhat́iká eseche
Ágháter par ághát legeche
Tabu tumi sárá rát jegechile
Surer aekatáne
Muśaldháráy vrśt́i nemeche
Jhápt́ár par jhápt́á legeche
Tabu tumi sárá rát jegechile
Mamatámadhur t́áne
Jhaŕer rátete tumi esechile
Rajaniigandhá vane
Ámi chinu ánmane
Argal deoyá ghare
Rajaniigandhá jáne
|
বর্ষার রাতে তুমি
রজনীগন্ধা বনে এসেছিলে,
আমি তখন অভিমানে
দরজা বন্ধ করে'
ছোট্ট গৃহকোণে বসেছিলাম।
একের পর এক ঝড় এসেছে,
আঘাতের পর আঘাত লেগেছে,
তবুও তুমি সারারাত
সুরের ঐকতানে জেগেছিলে।
মুষলধারে বৃষ্টি নেমেছে,
ঝাপ্টার পর ঝাপ্টা লেগেছে,
তবুও তুমি সারারাত
মমতামধুর টানে জেগেছিলে।
ঝড়ের রাতে তুমি
রজনীগন্ধা বনে এসেছিলে,
আমি তখন অন্যমনস্ক ছিলাম,
দরজা বন্ধ করে বসেছিলাম,
রজনীগন্ধা ফুল জানে।
|
তথ্যসূত্র
গানের রেকর্ডিং
- আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১১৫ বরষার রাতে তুমি এসেছিলে রজনীগন্ধা বনে এইখানে শুণুন