বিষয়বস্তুতে চলুন

গান ০১০৩ বসন্ত আজ জাগলো

Sarkarverse থেকে

"বসন্ত আজ জাগলো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১০৩ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১১ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

বসন্ত আজ জাগলো
আম্রমুকুল-বকুল-শিমুল-পারুল-পলাশে
ফুলের বনের অনাহুত রবাহুতের পাশে

এসো বন্ধু আমরা সবাই
তোমার তালে তাল দিয়ে যাই
তোমার ছন্দে ছন্দ মিলাই
নূতন পরিবেশে
সকলের সকাশে

ফুলে ভরে' যাওয়া কাঞ্চন বনে
কোকিল মেতেছে নূতনের গানে
ফুলের সুবাসে সেই গান আজ
তোমা পানে যায় ভেসে
অনাবিল আবেশে

Vasanta áj jáglo
Ámramukul bakul shimul párul paláshe
Phuler vaner anáhúta rabáhuter páshe

Eso bandhu ámrá sabái
Tomár tále tál diye jái
Tomár chande chanda milái
Nútan pariveshe
Sakaler sakáshe

Phule bhare jáoyá káiṋcana vane
Kokil meteche nútaner gáne
Phuler suváse sei gán áj
Tomá páne jáy bhese
Anávil áveshe

আজ বসন্ত জাগলো
আম্রমুকুল, বকুল, শিমুল, পারুল, পলাশের মাঝে
ফুলের বনের অনাহুত এবং অনিমন্ত্রিত অতিথিদের পাশে।

এসো বন্ধু, আমরা সবাই
তোমার তালে তাল মিলিয়ে চলি,
তোমার ছন্দে ছন্দ মিলাই
এই নতুন পরিবেশে,
সকলের সামনে।

ফুলে ভরে' যাওয়া কাঞ্চন বনে
কোকিল নোতুন গানে মত্ত হয়েছে,
সেই গানের সুর আজ ফুলের সুবাসের সাথে
ভেসে আসছে তোমার দিকে,
এক অনাবিল আবেশে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১০৩ বসন্ত আজ জাগলো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১০২ অশোকে পলাশে নব উল্লাসে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১০৩ বসন্ত আজ জাগলো


উত্তরসূরী
গান ০১০৪ নৃত্যের তালে তালে নৃত্যের ছন্দে