বিষয়বস্তুতে চলুন

গান ০০৩৮ সে যে এসেছে মোর হৃদয়ে গুঞ্জরিয়া

Sarkarverse থেকে

"সে যে এসেছে মোর হৃদয়ে গুঞ্জরিয়া" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৩৮ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৯ অক্টোবর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

সে যে এসেছে মোর হৃদয়ে গুঞ্জরিয়া
সুধা ভরিয়া মধু ঝরিয়া
অলখ দেবতা মনের মাঝারে
সব কিছু আলোকিত করিয়া
মধু ঝরিয়া ঝরিয়া

এমন মোহন সাজে সে কেন আসে
পরাণ-মাতানো হাসি সে কেন হাসে
তারই আলো মোর বেদনার মেঘে
রামধনু রঙ দিলো ভরিয়া

জগতের যত গান যত সুর যত তান
মনে প্রাণে তাকে নিলো বরিয়া

Se je eseche mor hrdaye guiṋjariyá
Sudhá bhariyá madhu jhariyá
Alakha devatá manera májháre
Sab kichu álokita kariyá
Madhu jhariyá jhariyá

Emana mohana sáje se kena áse
Paráńa mátáno hási se kena háse
Tári álo mor vedanára meghe
Rámdhanu rauṋ dilo bhariyá

Jagater jata gán jata sur jata tán
Mane práńe táke nilo bariyá

সে যে আমার মনে গুঞ্জরিয়ে এসেছে
আগে না দেখা না জানা দেবতা
সবকিছু আলোকিত করে
মাঝে সুধা ভরিয়ে মধু ঝরিয়ে
আমার মনের মাঝে এসেছে।

সে এমন আসে সাজে কেন আসে?
সে এমন প্রাণ–মাতানো হাসি কেন হাসে?
তাঁরই আলো আমার বেদনার মেঘে
রামধনুর রঙ ভরে দিল।

জগতের যত গান যত সুর যত তান
মনে প্রাণে তাঁকে বরণ করে নিল।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৩৮ সে যে এসেছে মোর হৃদয়ে গুঞ্জরিয়া এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৩৭ কোন্‌ ভুলে–যাওয়া ভোরে সহাস সমীরে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৩৮ সে যে এসেছে মোর হৃদয়ে গুঞ্জরিয়া


উত্তরসূরী
গান ০০৩৯ তুমি আসিয়াছো শত জনপদ বাহিয়া