বিষয়বস্তুতে চলুন

গান ০১২৬ এক পরিক্রমার হলো অন্ত

Sarkarverse থেকে
(এক পরিক্রমার হলো অন্ত থেকে পুনর্নির্দেশিত)

"এক পরিক্রমার হলো অন্ত" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১২৬ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৯ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

এক পরিক্রমার হলো অন্ত

দিন তিথি বহে' যায়
বৎসর চলে' যায়
কত ফুল ঝরে' যায়
কত ফল পড়ে' যায়
বৎসর চলে' যায়

কত উত্তাপে ছন্দে গানেতে
কত উদ্বেগে অশ্রুধারাতে
বৎসর ছিলো মোর প্রাণে মিশে'
আজি হায় হারাইয়া যায়
অজানায় সরে' যায়

যারা আসে আসে যাবার জন্যে
যারা যায় যায় আসার জন্যে
দূর নীলিমায় যারা ভেসে' যায়
তারা পুনঃ এসে' যায়
নব রূপে এসে' যায়

এক পরিক্রমার হলো অন্ত

Ek parikramár halo anta

Din tithi bahe jáy
Vatsar cale jáy
Kata phul jhare jáy
Kata phal paŕe jáy
Vatsar cale jáy

Kata uttápe chande gánete
Kata udvege ashrudháráte
Vatsar chilo mor práńe mishe
Áji háy háráiyá jáy
Ajánáy sare jáy

Járá áse áse jávár janye
Járá jáy jáy ásár janye
Dúr niilimáy járá bhese jáy
Tárá punah ese jáy
Nava rúpe ese jáy

Ek parikramár halo anta

একটি পরিক্রমার শেষ হলো।

দিন তিথি বয়ে' যায়,
বছর চলে' যায়।
কত ফুল ঝরে' যায়,
কত ফল পড়ে' যায়,
বছর চলে' যায়।

কত উত্তাপে, ছন্দে আর গানে,
কত উদ্বেগে আর অশ্রুজলে
বছর আমার প্রাণে মিশে' ছিল,
আজ হায় হারিয়ে যায়,
অজানার দিকে সরে' যায়।

যারা আসে' শুধু যাওয়ার জন্য,
যারা যায় আবার আসার জন্য,
দূরের নীলিমায় যারা ভেসে' যায়,
তারা আবার ফিরে' আসে,
নোতুন রূপে ফিরে আসে।

একটি পরিক্রমার শেষ হলো।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১২৬ এক পরিক্রমার হলো অন্ত এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১২৫ আজ আকাশে তারার মেলা
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১২৬ এক পরিক্রমার হলো অন্ত


উত্তরসূরী
গান ০১২৭ এক নূতনের সুর আজি বাজলো বাজলো