বিষয়বস্তুতে চলুন

গান ০১১৯ মেঘ তুমি কাছে এসো

Sarkarverse থেকে
(০১১৯ মেঘ তুমি কাছে এসো থেকে পুনর্নির্দেশিত)

"মেঘ তুমি কাছে এসো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১১৯ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৭ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

মেঘ তুমি কাছে এসো
জল চাই আরো জল চাই
সবুজ ধানের চারা শুকাইয়া যায়
এক কণা জল নাই জল নাই

নেবুর ফুলেতে আজও মধু ভরেনি
আতার ফুলেতে কোন ফল ধরেনি
বাতাবির ফুল গন্ধে মাতেনি
এই নিদারুণ খরা থেকে ত্রাণ পেতে চাই

কদম্বকলি সব ঝরে' পড়ে' যায়
রজনীগন্ধা ফুল ফুটিতে না পায়
আগুনের হল্কায় মাটি পুড়ে' যায়
বর্ষার স্নিগ্ধতা কোথা' খুঁজে' পাই

Megh tumi káche eso
Jal cái áro jal cái
Sabuj dháner cárá shukháiyá jáy
Ek kańá jal nái jal nái

Nebur phulete ájo madhu bhareni
Átár phulete kona phal dhareni
Bátávir phul gandhe máteni
Ei nidáruń khará theke tráń pete cái

Kadambakali sab jhare paŕe jáy
Rajaniigandhá phul phut́ite ná páy
Águner halkáy mát́i puŕe jáy
Varśár snigdhatá kothá khuṋje pái

মেঘ তুমি কাছে এসো।
জল চাই, আরো জল চাই।
সবুজ ধানের চারা শুকিয়ে যাচ্ছে,
এক ফোঁটা জলও নেই।

নেবু ফুলেতে মধু এখনও ভরেনি,
আতা গাছে ফল ধরেনি,
বাতাবির ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে না।
এই নিদারুণ খরা থেকে আমরা মুক্তি চাই।

কদম ফুলের কলি সব ঝরে' যাচ্ছে,
রজনীগন্ধা ফুল ফুটতে পারছে না,
আগুনের হলকায় মাটি পুড়ে' যাচ্ছে।
বর্ষার স্নিগ্ধতা কোথায় খুঁজে পাই?

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১১৯ মেঘ তুমি কাছে এসো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১১৮ বরষা এসেছে ভরসা এসেছে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১১৯ মেঘ তুমি কাছে এসো


উত্তরসূরী
গান ০১২০ শারদপ্রাতে মোর একতারাতে