গান ০১৭৮ তোমারই দেওয়া মনে

(তোমারই দেওয়া মনে থেকে পুনর্নির্দেশিত)

"তোমারি দেওয়া মনে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৭৮ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২৮ ডিসেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধুকর্ণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমারই দেওয়া মনে
তোমারই ভাবনাতে
দিবানিশি মোর কেটে' যায়
তুমি মোর ধ্রুবতারা
করো নাকো দিশাহারা
সব কিছু তাই তোমা' পানে ধায়

তোমারই দেওয়া প্রাণে
বসে' তব ধ্যানাসনে
জীবনের স্রোত তব স্রোতে হারায়

সবাই তোমার মনে
তুমি সবাকার মনে
সকল ভাবনা তাই তোমাতে মিশায়

Tomári deoyá mane
Tomári bhávanáte
Divánishi mor ket́e jáy
Tumi mor dhruvatárá
Karo náko disháhárá
Sab kichu tái tomá páne dháy

Tomári deoyá práńe
Base tava dhyánásane
Jiivaner srot tava srote háráy

Sabái tomár mane
Tumi sabákár mane
Sakal bhávaná tái tomáte misháy

তোমারই দেওয়া মনে
তোমারই ভাবনাতে
দিবানিশি (দিন-রাত) মোর কেটে' যায়।
তুমি আমার ধ্রুবতারা,
করো নাকো দিশাহারা;
সবকিছু তাই তোমা' পানে ধায়।

তোমারই দেওয়া প্রাণে
তোমার ধ্যানাসনে বসে'
জীবনের স্রোত তোমার স্রোতে হারায়।

সবাই তোমার মনে
তুমি সবাকার মনে
সকল ভাবনা তোমার মধ্যে মিশায়।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৭৮ তোমারই দেওয়া মনে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৭৭ তব পথ চেয়ে আছি
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১৭৮ তোমারি দেওয়া মনে


উত্তরসূরী
গান ০১৭৯ ধরা দিলে তুমি প্রভু