বিষয়বস্তুতে চলুন

গান ০১৬৪ কে নিবি আয় আয় ছুটে আয়

Sarkarverse থেকে
(গান ১৬৪ কে নিবি আয় আয় ছুটে আয় থেকে পুনর্নির্দেশিত)

"কে নিবি আয় আয় ছুটে আয়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৬৪ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২৩ ডিসেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধুকর্ণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

কে নিবি আয় আয় ছুটে' আয়
প্রাণের পসরা এসেছে
মাধুরী ভরিয়ে' মনকে রাঙিয়ে'
নূতন প্রভাত এসেছে

স্থলে জলে আর আকাশে বাতাসে
পলে অনুপলে মদির সুবাসে
শত দীপে জ্বেলে' আলোকের মালা
নবতর দেশে এনেছে

আনন্দঘন মোহন আবেশে
নিখিল ভুবন হেসেছে

Ke nivi áy áy chut́e áy
Práńer pasará eseche
Mádhurii bhariye manke ráuṋiye
Nútan prabhát eseche

Sthale jale ár ákáshe vátáse
Pale anupale madira suváse
Shata diipe jvele áloker málá
Navatara deshe eneche

Ánandaghana mohana áveshe
Nikhila bhuvan heseche

কে নেবে, এসো এসো ছুটে' এসো,
প্রাণের সম্ভার এসেছে।
মাধুর্য ভরে মনকে রাঙিয়ে,
নোতুন প্রভাত এসেছে।

স্থলে, জলে আর আকাশ-বাতাসে,
প্রতিটি ক্ষণে ক্ষণে মদির সুবাসে,
শত দীপ জ্বেলে' আলোর মালা,
এক নবীন দেশে এনেছে।

আনন্দঘন, মনোহর আবেশে,
সমগ্র ভুবন হেসেছে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৬৪ কে নিবি আয় আয় ছুটে আয় এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৬৩ মনকে কোন ছোট কাজেই নাবতে দোব না
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১৬৪ কে নিবি আয় আয় ছুটে আয়


উত্তরসূরী
গান ০১৬৫ পায়ে চলার পথের কথা