বিষয়বস্তুতে চলুন

গান ০৪৭৪ তোকে গড় করি ননদ তুই মোর কথা রাখ

Sarkarverse থেকে

"তোকে গড় করি ননদ তুই মোর কথা রাখ" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪৭৪ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৩ মে ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[১] গদ্যরূপ[২]

তোকে গড় করি ননদ তুই মোর কথা রাখ
তোকে গেঁথে দোব আমি মালা
হলদে কল্কে ফুল রাঙা শিমুল ফুল
ফুটেছে গো লাখে লাখ
ঘরে থাকতে নারি এই অবেলা

আমার মন যে নাচে ওই বনকে যেতে
তুই সঙ্গে চল যাবো না একলা

কে সে বাজিকর ডাকে বনে পাহাড়ে
আর কি ঘরে মন থাকতে পারে
তোকে গড় করি ননদ তুই এই কৃপা কর
মোরা নেচে যাবো তুই আমার হাত ধর

Toke gar kari nanad tui mor kathá rákh
Toke geṋthe doba ámi málá
Halde kalke phul ráuṋá shimul phul
Phut́eche go lákhe lákh
Ghare thákte nári ei avelá

Ámár man je náce oi vanke jete
Tui sauṋge cal jábo ná ekalá

Ke se bájikar d́áke vane páháŕe
Ár ki ghare man thákte páre
Toke gaŕ kari nanad tui ei krpá kar
Morá nece jábo tui ámár hát dhar

ননদ, তোমাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে বলছি, আমার কথা রেখো;
আমি তোমার জন্য ফুল গেঁথে মালা বানিয়ে দেব।
হলুদ কল্কে ফুল আর লাল শিমুল ফুল
লাখে লাখে ফুটেছে;
এমন সময়ে আর ঘরে বসে থাকতে পারছি না।

বনের পথে যাওয়ার জন্য আমার মন আনন্দে নেচে উঠছে;
তুমি সঙ্গে চলো, আমি একা যাব না।

বনে-জঙ্গলে আর পাহাড়ে কে সেই জাদুকর ডাকছে?
তার ডাক শুনে মন আর ঘরের মধ্যে আটকে থাকতে পারে?
ননদ, তোমাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এইটুকু কৃপা করো;
আমার হাত ধরে চলো, আমরা নেচে নেচে এগিয়ে যাব।

তথ্যসূত্র

  1. ↑ প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. ↑ গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪৭৪ তোকে গড় করি ননদ তুই মোর কথা রাখ এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪৭৩ মোর ফুলের বনেতে তুমি এসেছো
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪৭৪ তোকে গড় করি ননদ তুই মোর কথা রাখ


উত্তরসূরী
গান ০৪৭৫ হলুদ গাঁদার ফুল কনক চাঁপার ফুল