গান ০২২৭ শোণো গো শোণো গো শোণো গো ধরাবাসী

"শোণো গো শোণো গো শোণো গো ধরাবাসী" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২২৭ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৪ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

শোণো গো শোণো গো শোণো গো ধরাবাসী
অজানা পথিক এক এসেছে
মমতাভরা আঁখি সবারে ডাকি ডাকি
কী যেন কথা সে যে কহিছে

নাচের তালে তাল মিলিয়ে সে যে চলে
সুরের মায়াডোরে সবারে বেঁধে ফেলে
দেখো গো দেখো গো সবাই দেখো গো
মোহন সাজে সে যে সেজেছে

নূপুরনিক্কণে সবার কানে কানে
জ্যোতির দ্যোতনায় সবার প্রাণে প্রাণে
কহে সে দেখো ভরা সুধার পসরা
এনেছি বিলাইতে ধরা মাঝে

Shono go shono go shono go dharávásii
Ajáná pathik ek eseche
Mamatábhará áṋkhi sabáre d́áki d́áki
Kii jena kathá se je kahiche

Nácera tále tál miliye se je cale
Surera máyád́ore sabáre beṋdhe phele
Dekho go dekho go sabái dekho go
Mohana sáje se je sejeche

Núpuranikkańe sabára káne káne
Jyotira dyotanáy sabára práńe práńe
Kahe se dekho bhará sudhára pasará
Enechi viláite dhará májhe

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২২৭ শোণো গো শোণো গো শোণো গো ধরাবাসী এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২২৬ সকলের আঁখি ছলছল
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২২৭ শোণো গো শোণো গো শোণো গো ধরাবাসী


উত্তরসূরী
গান ০২২৮ কংসদমনে শিষ্টপালনে