বিষয়বস্তুতে চলুন

গান ০১৬১ গানের সুরে

Sarkarverse থেকে

"গানের সুরে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৬১ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৯ ডিসেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

গানের সুরে (তব)
পরাণ আমার যায় ভেসে সুদূরে

অণুতে অণুতে সে যে গাঁথা
উত্তাল জলধিতে তারই কথা
মহাকাশের মায়াভরা মহাছন্দে
সব কিছুর ভিতরে সে যে ভরে

মনের মণিকোঠায় তারই আসন
চিত্তেরই দোলাতে তারই দোলন
হিয়ার উদ্বেলতা তারই স্পন্দন
বাহিরে ভিতরে আছে ঘিরে'

Gáner sure (tava)
Paráń ámár jáy bhese' sudúre

Ańute ańute se je gáṋthá
Uttál jaladhite tári kathá
Mahákásher máyábhará maháchande
Sab kichur bhitare se je bhare

Maner mańikot́háy tári ásan
Citteri doláte tári dolan
Hiyár udvelatá tári spandan
Báhire bhitare áche ghire

তোমার গানের সুরে
আমার প্রাণ সুদূরে ভেসে যায়।

সে যে অণুতে অণুতে গাঁথা রয়েছে
উত্তাল সমুদ্রের ঢেউয়ে তাঁরই কথা।
মহাকাশের মায়াবী বিশাল ছন্দে
সে সবকিছুর ভেতরে অবস্থান করে'।

মনের মণিকোঠায় তাঁরই আসন পাতা,
চিত্তের দোলায় তারই দোলন।
আমার হৃদয়ের উদ্বেলিত আবেগ তাঁরই স্পন্দন,
সে বাইরে ভেতরে আমাকে ঘিরে' আছে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৬১ গানের সুরে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৬০ তোমাকে পেয়েছি প্রভু স্মরণে মননে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১৬১ গানের সুরে


উত্তরসূরী
গান ০১৬২ কিছু কয়ে যাও কিছু শুণে যাও