গান ০০৭৩ ওগো প্রিয় ওগো প্রিয়, ওগো প্রিয় আমায় ভুলিও না তুমি

"ওগো প্রিয় ওগো প্রিয়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০৭৩ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৩ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

ওগো প্রিয় ওগো প্রিয়
ওগো প্রিয় আমায় ভুলিও না তুমি
তোমায় পেতে আলোর পথে চলি আমি

ধরায় এসেছি তোমার কাজ করিতে গো
ভালোবেসেছি তোমার গান শোণাতে গো

অণুতে অণুতে তোমার লীলা
সুরেতে সুরেতে তোমার খেলা

ছন্দেতে ছন্দতে তুমি নাচো
রন্ধ্রে রন্ধ্রে তুমি লুকিয়ে' আছো

Ogo priya ogo priya
Ogo priya ámáy bhulio ná tumi
Tomáy pete álor pathe cali ámi

Dharáy esechi tomár káj karite go
Bhálobesechi tomár[nb 2] gán shońáte go

Ańute ańute tomár liilá
Surete surete tomár khelá

Chandete chandete tumi náco
Randhre randhre tumi lukiye ácho

ওগো প্রিয়, ওগো প্রিয়
ওগো প্রিয়, তুমি আমায় ভুলে যেও না।
তোমাকে পাওয়ার জন্য আমি আলোর পথে চলছি।

পৃথিবীতে আমি তোমার কাজ করতে এসেছি,
তোমার গান শোণাব তাই ভালোবেসেছি।

অণুতে অণুতে তোমার লীলা,
সুরে সুরে তোমার খেলা।

ছন্দে ছন্দে তুমি নাচছো,
রন্ধ্রে রন্ধ্রে তুমি লুকিয়ে আছো।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০৭৩ ওগো প্রিয় ওগো প্রিয়, ওগো প্রিয় আমায় ভুলিও না তুমি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০৭২ মৌমাছি গুনগুনিয়ে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০৭৩ ওগো প্রিয় ওগো প্রিয়, ওগো প্রিয় আমায় ভুলিও না তুমি


উত্তরসূরী
গান ০০৭৪ চল্‌ চল্‌ চল্‌ চল্‌ গান গেয়ে চল্‌