"সজল পবনে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০১৬ সংখ্যক গান। এই গানটি প্রভাত রঞ্জন সরকার ২৪ সেপ্টেম্বর ১৯৮২ তারিখে দেওঘরে মধুমণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

(আজি) সজল পবনে
সঘন স্বপনে
অজানা পথিক এসেছে

(সে যে) বীণার তারেতে
সীমার পারেতে
চেতনার গান গেয়েছে

সে হাসিটি মমতার
সে চাহনি চিনি কার
সে যে অজানার বাধা ভেঙ্গে
জানা আজি হয়েছে

(Áji) Sajala pavane
Saghana svapane
Ajáná pathik eseche

(Se je) Viińára tárete
Siimára párete
Cetanár gán geyeche

Se hásit́i mamatár
Se cáhani cini kár
Se je ajánára bádhá bheuṋge
Jáná áji hayeche

আজ সজল পবন (বৃষ্টিময় বাতাস) এবং সঘন (গভীর) স্বপ্নের মাঝে অজানা পথিক এসেছে।

সেই অজানা পথিক বীণার তারে (সুরে) সীমার পারে চেতনার গান গেয়েছে।

তাঁর মমতাভরা হাসি, তাঁর সুমিষ্ট চাহনি, যেন চিনি।
সে যেন আজ অজানার বাধা ভেঙ্গে জানা (পরিচিত) হয়েছে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০১৬ সজল পবনে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০১৫ যেও না যেও না ওগো বন্ধু
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০১৬ সজল পবনে


উত্তরসূরী
গান ০০১৭ কেটে গেছে মেঘ গেছে উদ্বেগ