বিষয়বস্তুতে চলুন

গান ০০০৬ বন্ধু আমার

Sarkarverse থেকে

"বন্ধু আমার" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০০৬ সংখ্যক গান। এই গানটি "সম্বিৎ সঙ্গীত" নামে পরিচিত। "বন্ধু আমার" গানটি প্রভাত রঞ্জন সরকার ২০ সেপ্টেম্বর ১৯৮২ তারিখে দেওঘরে মধুমণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

বন্ধু আমার
বন্ধু আমার
সোনার আলোয় ঢাকা

ভোরের পাখী
উঠলো ডাকি
প্রাণের পরাগ মাখা

কিসের তরে
কিসের ডাকে
দিনে রাতে খুঁজি তাকে
নোতুন আলোয় ঝলকানি দেয়
দোলায় নোতুন পাখা

Bandhu ámár
Bandhu ámár
Sonár áloy d́háká

Bhorera pákhii
Ut́hlo d́ákii
Práńer parág mákhá

Kisera tare
Kisera d́áke
Dine ráte khuṋji táke
Notun áloy jhalkáni dey
Doláy notun pákhá

বন্ধু আমার, আমার বন্ধু
সোনার আলোয় ঢাকা।

ভোরের পাখী যেন
প্রাণের পরাগ মেখে ডেকে উঠলো।

কিসের কারণে (তরে), কিসের ডাকে সাড়া দিয়ে
আমি তাঁকে দিনরাত খুঁজে চলি?
এক নোতুন আলোর ঝলকানি দেখতে পাই যেন,
অনুভব করতে পারি নোতুন পাখার দোলা।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০০৬ বন্ধু আমার এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০০৫ এলো অনেক যুগের সেই অজানা পথিক
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০০৬ বন্ধু আমার


উত্তরসূরী
গান ০০০৭ নীরবতা মাঝে কে গো তুমি এলে