বিষয়বস্তুতে চলুন

গান ০০০৭ নীরবতা মাঝে কে গো তুমি এলে

Sarkarverse থেকে
T2 (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:৪৭, ৮ মার্চ ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (০০০৭ সংখ্যক)

নীরবতা মাঝে কে গো তুমি এলে প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০০০৭ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২০ সেপ্টেম্বর ১৯৮২ তারিখে দেওঘরে মধুমণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি গদ্যরূপ[]

নীরবতা মাঝে কে গো তুমি এলে
ঘনঘোর ঘুম ভাঙ্গাতে
ঘুম ভাঙ্গালে

ঝটিকার ঘাতে নেবানো দীপেতে
জ্ঞানশলাকাটি জ্বালালে

সাজানো বাগানে ছোট খেলাঘরে
যারা আসে তারা চলে যায় দূরে
তাদের পথের নিশানা আজিকে
দীপ জ্বেলে দিয়ে জানালে

Niiravatá májhe ke go tumi ele
Ghanaghor ghum bháuṋgáte
Ghum bháuṋgále

Jhat́ikár gháte nebáno diipete
Jiṋánshalákát́i jválále

Sájáno bágáne chot́a khelághare
Járá áse tárá cale jáy dúre
Táder pather nisháná ájike
Diip jvele diye jánále

নীরবতার মাঝে তুমি কে গো আমার ঘনঘোর ঘুম ভাঙ্গাতে এলে (এসেছো)? তুমি আমার ঘুম ভাঙ্গালে।

ঝটিকার (ঝড়ের) আঘাতে নিবে যাওয়া দীপে তুমি জ্ঞানের শলাকা জ্বালিয়ে দিলে।

এই জীবন সংসার সাজানো বাগানে ছোট খেলাঘরের মতো। এইখানে যারা আসে তারা দূরে চলে যায়। তুমি আজ তাদের সেই পথের সন্ধান (নিশানা) দীপের আলোকে আলোকিত করে জানালে।

তথ্যসূত্র

  1. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০০৭ নীরবতা মাঝে কে গো তুমি এলে এইখানে শুণুন
  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০০৭ নীরবতা মাঝে কে গো তুমি এলে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০০০৬ বন্ধু আমার
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০০০৭ নীরবতা মাঝে কে গো তুমি এলে


উত্তরসূরী
গান ০০০৮ আমি যেতে চাই তুমি নিয়ে যাও