যেও না যেও না ওগো বন্ধু প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর পঞ্চদশ গান। গানটি প্রভাতরঞ্জন সরকার ২৩ সেপ্টেম্বর ১৯৮২ তারিখে দেওঘরে মধুমণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।
গানের কথা
| বাংলা লিপি
|
রোমান লিপি
|
গদ্যরূপ[১]
|
যেও না যেও না ওগো বন্ধু
তোমা লাগি জেগে আছি দিবানিশি
তুমি আছো তাই আছে জগতবাসী
তোমাকে সকলে মোরা ভালবাসি
এই আলো এই ছায়া এই যে বাতাস
নীলেতে চুমকি-গাঁথা ওই যে আকাশ
তব সুরে তব তালে সবাই নাচে
তব রাগ-অনুরাগ সবাই যাচে
ভুলো না ভুলো না ওগো বন্ধু
কাছে এসে হেসে যাও মধুর হাসি
এই হাসি এই গান এই যে আলোক
ভাবের মাধুরী ভরা এই যে দ্যুলোক
তব নামে এরা সবে ছন্দে মাতে
মনের কথাটি কয় তোমারই সাথে
ছিঁড়ো না ছিঁড়ো না ওগো বন্ধু
প্রাণের পরশ-পাওয়া পুষ্পরাশি
|
Jeo ná jeo ná ogo bandhu
Tomá lági jege áchi divánishi
Tumi ácho tái áche jagatavásii
Tomáke sakale morá bhálabási
Ei álo ei cháyá ei je vátás
Niilete cumki gáṋthá oi je ákásh
Tava sure tava tále sabái náce
Tava rág anurág sabái jáce
Bhulo ná bhulo ná ogo bandhu
Káche ese hese jáo madhura hási
Ei hási ei gán ei je álok
Bháver mádhurii bhará ei je dyulok
Tava náme erá sabe chande máte
Maner kathát́i kay tomári sáthe
Chiṋŕo ná chiṋŕo ná ogo bandhu
Práńer parash páoyá puśparáshi
|
ওগো বন্ধু, তুমি যেও না, যেও না।
তোমার জন্য আমি দিনরাত জেগে আছি।
তুমি আছো তাই তো জগৎবাসী (বিশ্ববাসী) রয়েছে।
আমরা সকলে তোমায় ভালবাসি।
এই আলো, এই ছায়া, এই যে বাতাস বইছে,
এই যে রাতের আকাশ যা দেখে মনে হয় যেন নীলের মাঝে চুমকি-গাঁথা
তোমার সুরে, তোমার তালে সবাই নাচে,
সবাই তোমার রাগ-অনুরাগ প্রার্থনা করে (যাচে)।
ওগো বন্ধু, তুমি ভুলো না, ভুলো না।
তুমি কাছে এসে মধুর হাসি হাসো।
এই হাসি, এই গান, এই যে আলোক,
এই দ্যুলোক (পৃথিবী) যা ভাবের মাধুরী ভরা,
এইখানে তোমার নামে (নামগানে) সবাই ছন্দে মাতে,
মনের গোপন যত কথা তোমাকেই বলে,
ওগো বন্ধু তুমি প্রাণের স্পর্শ পাওয়া পুষ্পরাশি
ছিঁড়ো না, ছিঁড়ো না।
|
তথ্যসূত্র
গানের রেকর্ডিং
- আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০০১৫ যেও না যেও না ওগো বন্ধু এইখানে শুণুন