বিষয়বস্তুতে চলুন

গান ০৪৭১ পূর্ণিমা রাতে নীরবে নিভৃতে

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৪:১১, ২৩ অক্টোবর ২০২৬ তারিখে সংশোধিত সংস্করণ (Bangla article)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"পূর্ণিমা রাতে নীরবে নিভৃতে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪৭১ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৩ মে ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[১] গদ্যরূপ[২]

পূর্ণিমা রাতে নীরবে নিভৃতে
(তুমি) মোর ফুলবনে এসেছিলে
অলকারই সুধা মিটায়ে দিলো ক্ষুধা
সাজিলো বসুধা ফুলে ফলে

প্রাণের পরশ ছড়ায়ে দিয়েছো
নির্জীবে জীবন দানিয়াছো
হিয়ার সুরভি পরাগে পরাগে
সবার কোরকে ঢেলেছিলে

আলো ঝরায়েছো রেণুতে রেণুতে
পরমাণু থেকে ত্র্যসরেণুতে
চিত্তাণু মাঝে স্পন্দন এনে
সুরসপ্তকে গেয়েছিলে
তুমি মধুমালঞ্চে হেসেছিলে

Púrńimá ráte niirave nibhrte
(Tumi) Mor phulavane esechile
Alakári sudhá mit́áye dilo kśudhá
Sájilo vasudhá phule phale

Práńer parasha chaŕaye diyecho
Nirjiive jiivan dániyácho
Hiyára surabhi paráge paráge
Sabára korake d́helechile

Álo jharáyecho reńute reńute
Paramáńu theke tryasareńute
Cittáńu májhe spandana ene
Surasaptake geyechile
Tumi madhumálaiṋce hesechile

পূর্ণিমার রাতে, নীরবে নিভৃতে,
তুমি আমার ফুলবনে এসেছিলে।
তোমার অমৃতসুধা আমার ক্ষুধা মিটিয়ে দিল,
পৃথিবী ফুলে ফলে সেজে উঠল।

তুমি প্রাণের স্পর্শ ছড়িয়ে দিয়েছ,
প্রাণহীনকে জীবন দান করেছ।
হৃদয়ের সুগন্ধ প্রতিটি পরাগে পরাগে
সবার ফুলের কুঁড়িতে ঢেলে দিয়েছিলে।

তুমি প্রতিটি কণায় আলো ছড়িয়ে দিয়েছ,
পরমাণু থেকে অতি ক্ষুদ্র ধূলিকণাতেও।
চিত্তাণুর মাঝে স্পন্দন এনে
তুমি সাত সুরে গান গেয়েছিলে।
তুমি মধুমালঞ্চে হেসেছিলে।

তথ্যসূত্র

  1. ↑ প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. ↑ গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪৭১ পূর্ণিমা রাতে নীরবে নিভৃতে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪৭০ প্রভু আমার প্রিয় আমার, তুমি নয়নের মণি সবাকার
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪৭১ পূর্ণিমা রাতে নীরবে নিভৃতে


উত্তরসূরী
গান ০৪৭২ তুমি আমারে চাও না ইহা জানি