বিষয়বস্তুতে চলুন

গান ০৪৫৭ আমি তোমার মনেতে আছি গো

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৯:০৪, ১৪ মার্চ ২০২৬ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"আমি তোমার মনেতে আছি গো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪৫৭ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৪ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আমি তোমার মনেতে আছি গো
সবে তোমার মনেতে আছে
ধরা তোমার হিয়ায় নাচে গো
সদা তোমারই কৃপা যে যাচে

ফুলের কলিরা তোমারই আলোতে
ফুটিয়া ওঠে যে ভোরে
মনের কলিরা আবেশে বিভোর
(তারা) মাতে তব অভিসারে
সেই লীলাময় ছন্দে
সব অনুভূতি সকল আকুতি
হারায় তোমারই মাঝে

রঙীন নিমেষ তব চেতনায়
মধুতে যায় যে ভরে
সাথীহারা প্রাণ মাতে উল্লাসে
তোমারই পরশ তরে
সেই গীতিময় ছন্দে
সকল প্রাপ্তি সব সম্প্রীতি
একই তালে মিলে নাচে

Ámi tomár manete áchi go
Sabe tomár manete áche
Dhará tomár hiyáy náce go
Sadá tomári krpá je jáce

Phulera kalirá tomári álote
Phut́iyá ot́he je bhore
Manera kalirá áveshe vibhor
(Tárá) Máte tava abhisáre
Sei liilámay chande
Sab anubhúti sakala ákuti
Háráy tomári májhe

Rauṋiin nimeś tava cetanáy
Madhute jáy je bhare
Sáthiihárá práń máte ulláse
Tomári parasha tare
Sei giitimay chande
Sakala prápti sab sampriiti
Eki tále mile náce

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪৫৭ আমি তোমার মনেতে আছি গো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪৫৬ সে যে এসেছে সে যে এসেছে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪৫৭ আমি তোমার মনেতে আছি গো


উত্তরসূরী
গান ০৪৫৮ যদি তোমায় না ডাকি গো তুমি