বিষয়বস্তুতে চলুন

গান ০৪৫৪ এসো আমার ঘরে প্রভু কৃপা করে

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ২২:২৯, ৬ মার্চ ২০২৬ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"এসো আমার ঘরে প্রভু কৃপা করে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪৫৪ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২২ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

এসো আমার ঘরে প্রভু কৃপা করে
আসন সাজানো
আছে ফুলসাজে আছে দীপাধারে
মনের মাধুরী মাখা শতধারে
(মোর) হিয়ার আকুতি সদা স্বাগত করে

এ আসন অমানিশা গ্রাসিতে নারে
ফুলসাজ কোন লাজ ঢাকিতে নারে
দীপশিখা একা একা জ্বলিয়া চলে
তোমারই তরে প্রভু তোমারই তরে

মনের মাধুরী মম স্বপনে ঘেরা
বনহরিণী সম বিনতি ভরা
হিয়ার আকুতি মোর অসীমে হারা
তব চরণ ধোয়ায়ে দিতে অশ্রুধারে
সদা স্বাগত করে

Eso ámára ghare prabhu krpá kare
Ásan sájáno
Áche phulasáje áche diipádháre
Manera mádhurii mákhá shatadháre
(Mor) Hiyára ákuti sadá svágata kare

E ásan amánishá grásite náre
Phulasáj kona láj d́hákite náre
Diipashikhá eká eká jvaliyá cale
Tomári tare prabhu tomári tare

Manera mádhurii mama svapane gherá
Vanaharińii sama vinati bhará
Hiyára ákuti mor asiime hárá
Tava carańa dhoyáye dite ashrudháre
Sadá svágata kare

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪৫৪ এসো আমার ঘরে প্রভু কৃপা করে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪৫৩ তোমারেই আমি ভালবাসিয়াছি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪৫৪ এসো আমার ঘরে প্রভু কৃপা করে


উত্তরসূরী
গান ০৪৫৫ আমার সেদিন হারিয়ে গেছে, যেদিন তুমি পাশে ছিলে