বিষয়বস্তুতে চলুন

গান ০৪৫২ অরূপ সাগরে স্নান করিয়াছো

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৪৬, ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"অরূপ সাগরে স্নান করিয়াছো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪৫২ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২২ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

অরূপ সাগরে স্নান করিয়াছো
রূপের পসরা এনেছো
ভালবাসা ভরা মনন মথিয়া
অঞ্জনে আঁখি এঁকেছো

চন্দনসার চয়ন করিয়া
ভরিয়া দিয়েছো সবাকার হিয়া
মমতামদির আঁখি প্রসারিয়া
অমৃতের স্বাদ দিয়েছো

যাহা ভালো নয় তা নিয়ে নিয়েছো
যাহা কিছু ভালো তাহা দানিয়াছো
মধুপের মনে মধুর মন্ত্রে
শান্তির সুধা ঢেলেছো

Arupa ságare snán kariyácho
Rúpera pasará enecho
Bhálabásá bhará manana mathiyá
Aiṋjane áṋkhi eṋkecho

Candanasár cayana kariyá
Bhariyá diyecho sabákár hiyá
Mamatámadir áṋkhi prasáriyá
Amrter svád diyecho

Jáhá bhálo nay tá niye niyecho
Jáhá kichu bhálo táhá dániyácho
Madhupera mane madhura mantre
Shántira sudhá d́helecho

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪৫২ অরূপ সাগরে স্নান করিয়াছো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪৫১ তোমারই তরে সাজি ভরে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪৫২ অরূপ সাগরে স্নান করিয়াছো


উত্তরসূরী
গান ০৪৫৩ তোমারেই আমি ভালবাসিয়াছি