বিষয়বস্তুতে চলুন

গান ০৪৫১ তোমারই তরে সাজি ভরে

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৬:৩৩, ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"তোমারই তরে সাজি ভরে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪৫১ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২১ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমারই তরে সাজি ভরে
রাখা আছে মোর ফুল
টগর যূথী বেলা মালতী
চাঁপা গোলাপ বকুল

শিশিরসিক্ত মধুনিষিক্ত
হিয়ার ভালবাসায় অভিষিক্ত
যতনে চয়ন করিয়া এনেছি
সুবাসে সুধা সমতুল

ছন্দে গানে নাচে মাতিয়া তোমার
বন উপবন দিয়েছে ফুলভার
বসন্তেরই নাচে হিল্লোলের মাঝে
সাজি ভরিয়াছি ওড়ায়ে এলো চুল

Tomári tare sáji bhare
Rákhá áche mor phul
T́agara júthii belá málatii
Cáṋpá goláp bakul

Shishirasikta madhuniśikta
Hiyára bhálabásáy abhiśikta
Jatane cayan kariyá enechi
Suváse sudhá samatul

Chande gáne náce mátiyá tomár
Vana upavan diyeche phulabhár
Vasanteri náce hillolera májhe
Sáji bhariyáchi oŕáye elo cúl

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪৫১ তোমারই তরে সাজি ভরে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪৫০ সে আমার আপনার
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪৫১ তোমারই তরে সাজি ভরে


উত্তরসূরী
গান ০৪৫২ অরূপ সাগরে স্নান করিয়াছো