বিষয়বস্তুতে চলুন

গান ০৪৪৯ মনে আসিয়াছো প্রাণে আসিয়াছো

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৫:০১, ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"মনে আসিয়াছো প্রাণে আসিয়াছো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪৪৯ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৯ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

মনে আসিয়াছো প্রাণে আসিয়াছো
এসেছো জীবনের প্রতিটি ছন্দে
ধরার ধূলিরে ধন্য করিয়াছো
রাগে আসিয়াছো বর্ণে গন্ধে

শ্যামলিমা মাখা তরুর রূপেতে
গন্ধমধু ভরা ফুলের বুকেতে
হিয়ার সুরভিতে মর্মগীতিতে
ধরার রসঝরা সুধানিষ্যন্দে

গানের সুরেতে তোমার লীলা খেলা
নাচের তালেতে তোমার মধু ঢালা
অমিয় সাগরে ভালবাসায় ভরে
বহায়ে দিয়েছো অরূপেরই স্রোতে

Mane ásiyácho práńe ásiyácho
Esecho jiivaner pratit́i chande
Dharár dhúlire dhanya kariyácho
Ráge ásiyácho varńe gandhe

Shyámalimá mákhá tarura rúpete
Gandhamadhu bhará phulera búkete
Hiyára surabhite marmagiitite
Dharára rasajhará sudhániśyande

Gánera surete tomár liilá khelá
Nácera tálete tomár madhu d́hálá
Amiya ságare bhálobásáy bhare
Baháye diyecho arúperi srote

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪৪৯ মনে আসিয়াছো প্রাণে আসিয়াছো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪৪৮ মণিদীপ জ্বেলে রেখেছি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪৪৯ মনে আসিয়াছো প্রাণে আসিয়াছো


উত্তরসূরী
গান ০৪৫০ সে আমার আপনার