বিষয়বস্তুতে চলুন

গান ০৪৪৬ আলো আলো আলো আমার

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৫:২৮, ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"আলো আলো আলো আমার" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪৪৬ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৮ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আলো আলো আলো আমার
আলোয় ভুবন ভরা
আলোর ঝর্ণা শতধারে ছোটে
সুধা ঝরা ওগো সুধা ঝরা

তটিনীর জল আলোঝলমলে
সাগরের পানে সে যে নেচে চলে
ঊর্মিমালায় আলোকোজ্জ্বল
সাগরের জল বাধাহারা
বাধাহারা ওগো বাধাহারা

আলোর পাশেতে বাদল মেঘেরে
দেখে নাচিতেছে মনের ময়ূরে
নাচের তালেতে ঝংকার দিতে
দ্রুত লয়ে বাজে একতারা
মোর এক মনে সাধা একতারা
একতারা ওগো একতারা

Álo álo álo ámár
Áloy bhuvan bhará
Álor jharńá shatadháre chot́e
Sudhá jhará ogo sudhá jhará

Tat́iniir jal álojhalamale
Ságarer páne se je nece cale
Úrmimáláy álokojjval
Ságarer jal bádháhárá
Bádháhárá ogo bádháhárá

Álor páshete bádala meghere
Dekhe náciteche manera mayúre
Nácer tálete jhaḿkár dite
Druta laye báje ektárá
Mor ek mane sádhá ektárá
Ektárá ogo ektárá

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪৪৬ আলো আলো আলো আমার এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪৪৫ প্রভু মম প্রিয়তম
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪৪৬ আলো আলো আলো আমার


উত্তরসূরী
গান ০৪৪৭ প্রভু তোমায় কী কহিব আর