বিষয়বস্তুতে চলুন

গান ০৪৪৩ আলোর মেলা করে যে খেলা

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৫৩, ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"আলোর মেলা করে যে খেলা" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪৪৩ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৭ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আলোর মেলা করে যে খেলা
মোর জীবনে সংগোপনে
ধরে ফেলেছি জেনে নিয়েছি
এ তব লীলা আমারই সনে

ছন্দে ছন্দে গাঁথি তব জয়মালা
গন্ধেরই উচ্ছ্বাসে ভরে তুলি ডালা
হারানো সুখের স্মৃতি আবার ফিরে যে আসে
আমার মনের কোণে

ঊষার অরুণ রঙে রাঙিয়ে তুলি
সম্মুখে রয়ে গেছে যে দিনগুলি
মনের মাদকতা হিয়ার উচ্ছলতা
দোলা দিয়ে যায় মধুবনে

Álora melá kare je khelá
Mor jiivane saḿgopane
Dhare phelechi jene niyechi
E tava liilá ámári sane

Chande chande gáṋthi tava jayamálá
Gandheri ucchváse bhare túli d́álá
Háráno sukher smrti ábár phire je áse
Ámár manera końe

Úśár aruń rauṋe ráuṋiye tuli
Sammukhe raye geche je dinguli
Maner mádakatá hiyára ucchalatá
Dolá diye jáy madhuvane

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪৪৩ আলোর মেলা করে যে খেলা এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪৪২ এসো কাছে মম প্রাণের প্রিয়তম
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪৪৩ আলোর মেলা করে যে খেলা


উত্তরসূরী
গান ০৪৪৪ বনের ভ্রমর ফুল পানে ধায়