বিষয়বস্তুতে চলুন

গান ০৪৩৮ পরাণ ভরে বরণ করি

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:১৩, ৭ জানুয়ারি ২০২৬ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"পরাণ ভরে বরণ করি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪৩৮ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৫ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

পরাণ ভরে বরণ করি
এসো আজি আমার ঘরে
নয়ন ভরে দেখবো তোমায়
রাখবো তোমায় চরণ ধরে

ফুলে ফলে মধুরতায়
ভরেছি মোর বরণডালায়
হিয়ার কোণের সব সুষমায়
পেতে তোমায় চিরতরে

শ্রবণে মননে নিদিধ্যাসনে
বসো গো আজিকে হৃদয় আসনে
যে আশা চাপা ছিলো মনেরই গহনে
তাকে সফল করো কৃপা করে

Paráń bhare barań kari
Eso áji ámár ghare
Nayan bhare dekhbo tomáy
Rákhbo tomáy carań dhare

Phule phale madhuratáy
Bharechi mor barańd́áláy
Hiyár końer sab suśamáy
Pete tomáy ciratare

Shravańe manane nididhyásane
Baso go ájike hrdaya ásane
Je áshá cápá chilo maneri gahane
Táke saphal karo krpá kare

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪৩৮ পরাণ ভরে বরণ করি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪৩৭ তোমারই মননে তোমারই শ্রবণে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪৩৮ পরাণ ভরে বরণ করি


উত্তরসূরী
গান ০৪৩৯ আজি বসন্ত এলো জীবনে