বিষয়বস্তুতে চলুন

গান ০৪৩৭ তোমারই মননে তোমারই শ্রবণে

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৪৩, ৭ জানুয়ারি ২০২৬ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"তোমারই মননে তোমারই শ্রবণে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪৩৭ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৪ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমারই মননে তোমারই শ্রবণে
মন কোথা ভেসে যায়
ভেসে যায় আলোর সাগর পারে
তোমারই নামে গানে তোমারই সুরে তানে
প্রাণ যে গো পেতে চায়
পেতে চায় হারানো নিধিকে ফিরে

হৃদয় আসন পাতিয়া রেখেছি
তোমারে বসাতে সযতনে
মনেরই ধূপে দীপে সাজায়ে রেখেছি
তোমারে তুষিতে প্রাণপণে
এসো গো প্রিয় এসো প্রিয়তর এসো
প্রিয়তম তুমি কৃপা করে

মম মাধবীকুঞ্জে কুঞ্জে
ভালবাসার বারি ঝরে অঝোরে

Tomári manane tomári shravańe
Mana kothá bhese jáy
Bhese jáy álora ságara páre
Tomári náme gáne tomári sure táne
Práń je go pete cáy
Pete cáy háráno nidhike phire

Hrdaya ásana pátiyá rekhechi
Tomáre basáte sajatane
Maneri dhúpe diipe sájáye rekhechi
Tomáre tuśite práńapańe
Eso go priya eso priyatara eso
Priyatama tumi krpá kare

Mama mádhaviikuiṋje kuiṋje
Bhálabásár vári jhare ajhore

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪৩৭ তোমারই মননে তোমারই শ্রবণে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪৩৬ মোরে কী কথা বলো গো তুমি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪৩৭ তোমারই মননে তোমারই শ্রবণে


উত্তরসূরী
গান ০৪৩৮ পরাণ ভরে বরণ করি