বিষয়বস্তুতে চলুন

গান ০৪৩৫ অগতির গতি সবার প্রণতি

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০২:৪৩, ৪ জানুয়ারি ২০২৬ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"অগতির গতি সবার প্রণতি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪৩৫ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৪ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

অগতির গতি সবার প্রণতি
নাও গো করুণা করি
(সব) তীর্থের পতি প্রাণের আকুতি
রাখো গো চরণে ধরি

তোমা লাগি ফুল সুরভি বিলায়
তোমা তরে ফুলে মধু ভরে যায়
তোমার পরশ মর্মে বুঝিতে
সুধাসারে সদা হিয়া ভরি

তোমা লাগি মহাকাশে সুর ভাসে
তব মমতায় কাছে দূর আসে
তব প্রেরণায় মোর চিদাকাশে
ধ্যানে ধারণায় তোমা স্মরি

Agatira gati sabára prańati
Náo go karuńá kari
(Sab) Tiirthera pati práńera ákuti
Rákho go carańe dhari

Tomá lági phul surabhi viláy
Tomá tare phule madhu bhare jáy
Tomár parash marme bujhite
Sudhásáre sadá hiyá bhari

Tomá lági mahákáshe sur bháse
Tava mamatáy káche dúr áse
Tava prerańáy mor cidákáshe
Dhyáne dhárańáy tomá smari

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪৩৫ অগতির গতি সবার প্রণতি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪৩৪ কোন সুদূরের গানে কে এসেছো তুমি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪৩৫ অগতির গতি সবার প্রণতি


উত্তরসূরী
গান ০৪৩৬ মোরে কী কথা বলো গো তুমি