বিষয়বস্তুতে চলুন

গান ০৪৩৪ কোন সুদূরের গানে কে এসেছো তুমি

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০২:৪১, ৪ জানুয়ারি ২০২৬ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"কোন সুদূরের গানে কে এসেছো তুমি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪৩৪ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৩ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

(কোন) সুদূরের গানে কে এসেছো তুমি
অমিয়া সাগর উথলিয়া
আলোর ঝর্ণা শতধারে নাচে
হিয়ার গভীরে উছলিয়া

(তব) পরশে প্রণবে জাগে প্রকম্প
অসীমের পানে সে যে ধায়
(তব) রভসে ঋদ্ধ রঙীন বসুধা
রঙে রূপে নাচে ঋতটায়
(ভেঙ্গে) সব অর্গল মোহশৃঙ্খল
ভাবাবেগ ছোটে মন্দ্রিয়া

আজ ফুলের কাণেতে ভ্রমরা কী কথা কয়
নিখিল প্রাণেতে সুরভিত বায়ু বয়
(এই) সুরভি চেতনা মধুর দ্যোতনা
স্মিত নীলাকাশে পড়ে উপচিয়া

(Kon) Sudúrer gáne ke esecho tumi
Amiya ságar uthaliyá
Álor jharńá shatadháre náce
Hiyár gabhire uchaliyá

(Tava) Parashe prańave jáge prakampa
Asiimer páne se je dháy
(Tava) Rabhase rddha rauṋiin vasudhá
Rauṋe rúpe náce rtatáy
(Bheuṋge) Sab argal mohashrnkhal
Bháváveg chot́e mandriyá

Áj phulera kánete bhramará kii kathá kay
Nikhila práńete surabhita váyu bay
(Ei) Surabhi cetaná madhura dyotaná
Smita niilákáshe paŕe upaciyá

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪৩৪ কোন সুদূরের গানে কে এসেছো তুমি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪৩৩ এমন দিনে তুমি কোথায়
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪৩৪ কোন সুদূরের গানে কে এসেছো তুমি


উত্তরসূরী
গান ০৪৩৫ অগতির গতি সবার প্রণতি