বিষয়বস্তুতে চলুন

গান ০৪২৯ সবার হইতে তুমি আপনার

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১১:২০, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"সবার হইতে তুমি আপনার" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪২৯ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১২ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

সবার হইতে তুমি আপনার
তোমারেই ভালবেসেছি
সব বিনিময়ে তোমারে পেয়েছি
হৃদয় ভরিয়া নিয়েছি

ধূলিলুন্ঠিত মানবতা হায়
তোমারই আশায় পল গুণে যায়
যে কিছু চাহে না তাকে সব দিতে
উদ্বেল হিয়া উপচে যায়
সব আশা সব ভালবাসা মোর
অঞ্জলি ভরে এনেছি

রামধনু রঙে দূর আকাশেতে
ভাব করেছি গো তোমারই সাথে
সে রঙ-ছটায় মন রাঙিয়াছে
প্রাণ ছুটে যায় রূপাতীতে
(আমি) সুধানির্ঝর আজি মর্ম
ধ্বনিতে মুখর হয়েছি

Sabár haite tumi ápanár
Tomárei bhálabesechi
Sab vinimaye tomáre peyechi
Hrday bhariyá niyechi

Dhúliluńt́hita mánavatá háy
Tomári ásháy pal guńe jáy
Je kichu cáhe ná táke sab dite
Udvela hiyá upce jáy
Sab áshá sab bhálabásá mor
Aiṋjali bhare enechi

Rámdhanu rauṋe dúr ákáshete
Bháv karechi go tomári sáthe
Se rauṋ chat́áy man ráuṋiyáche
Práń chut́e jáy rúpátiite
(Ámi) Sudhánirjhar áji marma
Dhvanite mukhar hayechi

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪২৯ সবার হইতে তুমি আপনার এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪২৮ তুমি আলো ছায়া খেলা খেলিতে জানো
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪২৯ সবার হইতে তুমি আপনার


উত্তরসূরী
গান ০৪৩০ তুমি কোথায় চলে যাও