বিষয়বস্তুতে চলুন

গান ০৪২৭ হারিয়ে যাওয়া নিধি আবার এসেছে

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০১:১৮, ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"হারিয়ে যাওয়া নিধি আবার এসেছে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪২৭ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১২ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

হারিয়ে যাওয়া নিধি আবার এসেছে
নয়নে গো নয়নে
সরে যাওয়া হিয়া এসেছে ফিরিয়া
আসিয়াছে মৃদু চরণে
চরণে গো চরণে

যারা শুয়েছিলো বকুলেরই তলে
সমাধিভূমিতে ছায়া সুশীতলে
তাহাদের হিয়া পড়ে উপচিয়া
ভালবাসার এই মধুর স্মরণে
স্মরণে গো স্মরণে

স্মৃতি দিয়ে ঘেরা সমাধিভূমিতে
চলো ধীরে ধীরে মৃদু চরণেতে
শান্তিতে শোয়া ওদের ঘুমেতে
ব্যাঘাত কোরো নাকো রুঢ় রণনে
রণনে গো রণনে
একের কাছাকাছি ওরা সবে আছে
সেই একেরে পেয়েছি গভীর মননে
মননে গো মননে

Háriye jáoyá nidhi ábár eseche
Nayane go nayane
Sare jáoyá hiyá eseche phiriyá
Ásiyáche mrdu carańe
Carańe go carańe

Járá shuyechilo bakuleri tale
Samádhibhúmite cháyá sushiitale
Táhádera hiyá paŕe upaciyá
Bhálabásár ei madhura smarańe
Smarańe go smarańe

Smrti diye gherá samádhibhúmite
Calo dhiire dhiire mrdu carańete
Shántite shoyá odera ghúmete
Vyághát koro náko ruŕha rańane
Rańane go rańane
Eker káchákáchi orá sabe áche
Sei ekere peyechi gabhiir manane
Manane go manane

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪২৭ হারিয়ে যাওয়া নিধি আবার এসেছে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪২৬ অলকার প্রভু নামিয়া এসেছে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪২৭ হারিয়ে যাওয়া নিধি আবার এসেছে


উত্তরসূরী
গান ০৪২৮ তুমি আলো ছায়া খেলা খেলিতে জানো