বিষয়বস্তুতে চলুন

গান ০৪২৬ অলকার প্রভু নামিয়া এসেছে

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৭:২৩, ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"অলকার প্রভু নামিয়া এসেছে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪২৬ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১২ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

অলকার প্রভু নামিয়া এসেছে
নন্দনরেণু মাখিয়া গায়
আলোর সাগরে নাড়া দিয়েছে সে
ত্রিদশের সুধা ঢেলে ধরায়

ঘুমন্ত জীব জাগিয়া উঠেছে
ডুবন্ত রবি অরুণে হেসেছে
অনন্ত নাচে গানে ও ছন্দে
ত্রিলোক আনন্দে ভাসিয়া যায়

নিষ্পিষ্ট জীব চেতনা পেয়েছে
নিবিষ্ট ভাব মুখর হয়েছে
নিষিক্ত হিয়া মধুদ্যোতনায়
সুরসপ্তকে কী যে গো গায়

Alakár prabhu námiyá eseche
Nandanareńu mákhiyá gáy
Álor ságare náŕá diyeche se
Tridasher sudhá d́hele dharáy

Ghumanta jiiv jágiyá ut́heche
D́úbanta ravi aruńe heseche
Ananta náce gানে o chande
Triloka ánande bhásiyá jáy

Niśpiśt́a jiiv cetaná peyeche
Niviśt́a bháv mukhara hayeche
Niśikta hiyá madhudyotanáy
Surasaptake kii je go gáy

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪২৬ অলকার প্রভু নামিয়া এসেছে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪২৫ তোমার এ কি ভালবাসার রীতি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪২৬ অলকার প্রভু নামিয়া এসেছে


উত্তরসূরী
গান ০৪২৭ হারিয়ে যাওয়া নিধি আবার এসেছে