বিষয়বস্তুতে চলুন

গান ০৪২৫ তোমার এ কি ভালবাসার রীতি

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৬:৩১, ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"তোমার এ কি ভালবাসার রীতি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪২৫ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১১ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমার এ কি ভালবাসার রীতি
পথ পানে চেয়ে কত দিন গেছে
গেছে কত বিনিদ্র রাতি

শিশির সিক্ত অবচেতনায়
নামহারা ফুল গন্ধ এলায়
সন্ধ্যাবেলায় মায়া লালিমায়
কী অবহেলায় ঝরে পড়ে যায়
সব ভালবাসা রঙে রাঙা আশা
ভুলে গেলে কোন কুহকে মাতি

ওগো বেদরদী এ কোন মায়ায়
ফুলডোরে তুমি বাঁধিলে আমায়
ভুলিতে চেয়েও ভুলিতে পারিনি
পদধ্বনি আশে রাখি কাণ পাতি

Tomár e ki bhálabásár riiti
Patha páne ceye kata din geche
Geche kata vinidra ráti

Shishir sikta avacetanáy
Námhárá phul gandha eláy
Sandhyábeláy máyá lálimáy
Kii avaheláy jhare paŕe jáy
Sab bhálabásá rauṋe ráuṋá áshá
Bhule gele kon kuhake máti

Ogo bedaradii e kon máyáy
Phulad́ore tumi báṋdhile ámáy
Bhulite ceyeo bhulite párini
Padadhvani áshe rákhi kán páti

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪২৫ তোমার এ কি ভালবাসার রীতি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪২৪ গোপনে গোপনে এসো গো নয়নে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪২৫ তোমার এ কি ভালবাসার রীতি


উত্তরসূরী
গান ০৪২৬ অলকার প্রভু নামিয়া এসেছে