বিষয়বস্তুতে চলুন

গান ০৪২১ আগুন জ্বালাতে আসি নিকো আমি

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৬:০১, ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"আগুন জ্বালাতে আসি নিকো আমি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪২১ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১০ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আগুন জ্বালাতে আসি নিকো আমি
(আমি) দীপাবলী জ্বালি মন মাঝে
রুক্ষ মরুতে মাধুরী ঢালি গো
(আমি) তরুকে সাজাই ফুলসাজে

শুষ্ক হৃদয়ে প্রাণধারা আনি
অসীমে চলিতে প্রেষণা যে দানি
হিয়ার কোণেতে নীরবে নিভৃতে
(আমি) ভালবাসা ভরি গানে নাচে

হেরে যাওয়া মনে প্রেরণা যোগাই
ভুলে যেতে শোকে সব নাই নাই
সবার সঙ্গে আছি যে সদাই
(আমি) একথা জানাই সব কাজে

Águn jváláte ási niko ámi
(Ámi) Diipávalii jváli mana májhe
Rukśa marute mádhurii d́háli go
(Ámi) Taruke sájái phulasáje

Shuśka hrdaye práńadhárá áni
Asiime calite preśańá je dáni
Hiyár końete niirave nibhrte
(Ámi) Bhálabásá bhari gáne náce

Here jáoyá mane prerańá jogái
Bhúle jete shoke sab nái nái
Sabár sauṋge áchi je sadái
(Ámi) Ekathá jánái sab káje

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪২১ আগুন জ্বালাতে আসি নিকো আমি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪২০ হৃদয় উছলিয়া উপচিয়া পড়ে গো
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪২১ আগুন জ্বালাতে আসি নিকো আমি


উত্তরসূরী
গান ০৪২২ কৃপা করো প্রভু কৃপা করো