বিষয়বস্তুতে চলুন

গান ০৪১৮ চাঁদেরই সাথে মধুনিশাতে

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৫:৩৮, ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (T12 গান ০৪১৮ চাঁদেরই সাথে মধূনিশাতে পাতাটিকে গান ০৪১৮ চাঁদেরই সাথে মনিশাতে শিরোনামে কোনো পুনর্নির্দেশনা ছাড়াই স্থানান্তর করেছেন)

"চাঁদেরই সাথে মধুনিশাতে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪১৮ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৯ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

চাঁদেরই সাথে মধুনিশাতে
মনকুমুদীর কথা
(আমি) রাত জেগে জেগে শোণাবো গো
হাল্কা হাওয়াতে সুরেলা গীতে
স্বপ্নের রূপকথা
(আমি) প্রাণ ভরে আজি শুনিবো গো

অলকার দূত ছুটে এসে বলে
কুমুদীর কথা ভাসে নভোনীলে
ছড়ায়ে পড়েছে বিশ্বনিখিলে
আর তা চাপা নাহি থাকিবে গো

স্বপ্নের স্রোত ভেসে চলে যায়
রূপকথা অরূপেতে যে মিলায়
মধুনিকুঞ্জে হারানো হিয়ায়
প্রসুপ্ত কলি ফুটিবে গো

Cáṋderi sáthe madhunisháte
Mankumudiir kathá
(Ámi) Rát jege jege shońábo go
Hálká háoyáte surelá giite
Svapner rúpkathá
(Ámi) Práń bhare áji shunibo go

Alakár dút chut́e ese bale
Kumudiir kathá bháse nabhoniile
Chaŕáye paŕeche vishvanikhile
Ár tá cápá náhi thákibe go

Svapner srot bhese cale jáy
Rúpkathá arúpete je miláy
Madhunikuiṋje háráno hiyáy
Prasupta kali phut́ibe go

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪১৮ চাঁদেরই সাথে মধুনিশাতে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪১৭ আলোর দেবতা এলো
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪১৮ চাঁদেরই সাথে মধুনিশাতে


উত্তরসূরী
গান ০৪১৯ কেঁদে কেঁদে কত ডাকি