বিষয়বস্তুতে চলুন

গান ০৩৬৯ এলো যে আঁখিতে বান ও পাষাণ

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৯:৫৯, ২২ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"এলো যে আঁখিতে বান ও পাষাণ" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৬৯ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২২ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

এলো যে আঁখিতে বান ও পাষাণ
দেবতা তোমা লাগি
মনেতে ভেবেছিলাম নোব না নাম 
তোমারই কৃপা মাগি

দেখিলাম ধরা আছে জীবও আছে 
তুমি আছো বলে
লীলাতে যা কিছু হয় তব মনে হয় 
মনেতে সব চলে
ভাবিলাম নোব তব নাম সতত আমি 
মুক্তি মোক্ষ লাগি

আলোকে আসিয়াছো বোধ দিয়াছো 
চেতনা অনুক্ষণ
আমারে বুঝায়েছো শিখায়েছো 
তুমিই মোর আপন
বুঝিলাম নোব তব নাম সতত আমি 
শুধু তোমারে মাগি

Elo je áṋkhite ván o páśáń
Devatá tomá lagi
Manete bhevechilám noba ná nám
Tomári krpá mági

Dekhilám dhará áche jiivao áche
Tumi ácho bale
Liiláte já kichu hay tava mane hay
Manete sab cale
Bhávilám noba tava nám satata ámi
Mukti mokśa lági

Áloke ásiyácho bodh diyácho
Cetaná anukśań
Ámáre bujháyecho shikháyecho
Tumii mor ápan
Bujhilám noba tava nám satata ámi
Shudhu tomáre mági

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৬৯ এলো যে আঁখিতে বান ও পাষাণ এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৬৮ ডালা উজাড় করে ফেলো ফেলো
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৬৯ এলো যে আঁখিতে বান ও পাষাণ


উত্তরসূরী
গান ০৩৭০ পথিক এসেছে আজি