গান ০৩৬৫ অরূপ দেবতা রূপের দেউলে

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৫৫, ২০ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"অরূপ দেবতা রূপের দেউলে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৬৫ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২১ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

অরূপ দেবতা রূপের দেউলে 
কার লাগি তুমি তিথি গোণো
যাহা থাকিবে না তাহা নিয়ে কেন 
সংবেদনে জাল বোনো (তুমি)

রূপের এই ধরা তব মহিমায় 
রূপাতীতে মিলিয়া মিশিয়া যায়
তবে কেন লীলায় রূপ রচনায় 
মাতো যাতে নাহি লাভ কোনো

জানি মিছে নয় সৃষ্টি রচনা 
স্থায়ীও নহে গো এই কল্পনা
চলে চলা ছবি বুঝি তারা সবই 
তবু কেন মনে মোহ আনো

Arúpa devatá rúpera deule
Kár lági tumi tithi gońo
Jáhá thákibe ná táhá niye kena
Saḿvedane jál bono (tumi)

Rúper ei dhará tava mahimáy
Rúpátiite miliyá mishiyá jáy
Tabe kena liiláy rúpa racanáy
Máto játe náhi lábh kono

Jáni miche nay srśt́i racaná
Stháyiio nahe go ei kalpaná
Cale calá chavi bujhi tárá sabi
Tabu kena mane moha áno

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৬৫ অরূপ দেবতা রূপের দেউলে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৬৪ আজি পাখীরা কী গান গাইয়া যায়
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৬৫ অরূপ দেবতা রূপের দেউলে


উত্তরসূরী
গান ০৩৬৬ স্তব্ধ মানবতা জাগলো গো জাগলো