গান ০৩৪৬ প্রভু তুমি এলেই যখন

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৫:৫১, ১৮ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (গানের কথা: বাংলা)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"প্রভু তুমি এলেই যখন" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৪৬ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৬ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

প্রভু তুমি এলেই যখন 
কেন এত করলে দেরী
তোমার আসা পথ চেয়ে
কত যুগ যে গেছে আমারই

ভালো যদি বাসতে জানো
লীলাখেলা করো কেন
পরাণ ভরে চাই তোমারে
জেনেই দিতে চরণতরী

তোমার আশে দিনে রাতে
ছিনু আমি শ্রবণ পেতে
আশা নিরাশার দোলাতে
দুলিয়ে এলে কৃপা করি'

Prabhu tumi elei jakhan
Kena eta karle derii
Tomár ásá patha ceye
Kata jug je geche ámári

Bhálo jadi báste jáno
Liilákhelá karo kena
Paráń bhare cái tomáre
Jenei dite carańtarii

Tomár áshe dine ráte
Chinu ámi shravań pete
Áshá niráshár doláte
Duliye ele krpá kari

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৪৬ প্রভু তুমি এলেই যখন এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৪৫ তোমার লাগি কত ব্যথা
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৪৬ প্রভু তুমি এলেই যখন


উত্তরসূরী
গান ০৩৪৭ আঁধার নিশায় দীপশিখা তুমি