বিষয়বস্তুতে চলুন

গান ০৩৩৫ তুমি কোন দেশেতে যাও রে বন্ধু

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৪৫, ১২ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"তুমি কোন দেশেতে যাও রে বন্ধু" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৩৫ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৩ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তুমি কোন দেশেতে যাও রে বন্ধু 
কোন দেশেতে যাও
মনপবনের নাওয়ে বসে 
উজান পানে ধাও

ছিঁড়ে দিয়ে তীরের বাঁধন 
ছুটে চলো ঝড়ের মতন
(তুমি) কার সুরেতে মাতলে এমন 
আমায় বলে দাও

নিবিয়ে দিয়ে মোমের বাতি 
এসেছিলো ঝড়ের রাতি
(তুমি) তার সুরে কি উঠলে মাতি 
বেয়ে গেলে নাও

Tumi kon deshete jáo re bandhu
Kon deshete jáo
Manpavaner náoye base
Uján páne dháo

Chiṋŕe diye tiirer báṋdhan
Chut́e calo jhaŕer matan
(Tumi) Kár surete mátale eman
Ámáy bale dáo

Niviye diye momer váti
Esechilo jhaŕer ráti
(Tumi) Tár sure ki ut́hale máti
Beye gele náo

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৩৫ তুমি কোন দেশেতে যাও রে বন্ধু এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৩৪ লভি যদি পুনঃ মানব জনম
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৩৫ তুমি কোন দেশেতে যাও রে বন্ধু


উত্তরসূরী
গান ০৩৩৬ তোমারই হাসিতে তোমারই বাঁশীতে