গান ০৩২৪ মোদের ধরা রূপ পেয়েছে

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৭:৫৪, ১১ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"মোদের ধরা রূপ পেয়েছে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩২৪ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১০ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

মোদের ধরা রূপ পেয়েছে 
তোমার রূপের সাজে
তাই তো হেরি তোমায় আমি 
সকল কিছুর মাঝে

আছো তুমি সকল ধারায় 
তাই তো কিছু নাহি হারায়
আমিও তোমার মাঝে 
চলি ফিরি তোমার কাজে

আছো তুমি সব মননে 
সবাই আছে তোমার মনে
ভুলেও ভাবি নাকো
তুমি ছাড়াও কিছু আছে

Moder dhará rúp peyeche
Tomár rúper sáje
Tái to heri tomáy ámi
Sakal kichur májhe

Ácho tumi sakal dháráy
Tái to kichu náhi háráy
Ámio tomár májhe
Cali phiri tomár káje

Ácho tumi sab manane
Sabái áche tomár mane
Bhuleo bhávi náko
Tumi cháŕáo kichu áche

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩২৪ মোদের ধরা রূপ পেয়েছে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩২৩ ভালবাসিয়াছি তোমারে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩২৪ মোদের ধরা রূপ পেয়েছে


উত্তরসূরী
গান ০৩২৫ সকল মনেতে স্থান করিয়াছো