বিষয়বস্তুতে চলুন

গান ০৩২১ সবার মাঝে হারিয়ে গেছো

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৬:৩৫, ১১ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"সবার মাঝে হারিয়ে গেছো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩২১ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১০ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

সবার মাঝে হারিয়ে গেছো
তুমি বুঝি তুমি বুঝি
তাই কি তোমায় পাই না আমি
সকাল সাঁঝে খুঁজি খুঁজি

যদি আমায় কৃপা করো
আমার আঁখি তুলে ধরো
তোমায় ডাকার মন্ত্র বলো
থাকরো নাকো মুখটি বুজি
তোমায় আমি পাবোই খুঁজি

যদি তোমায় ভালবাসি
তোমার টানেই ছুটে আসি
সকল বাধার প্রাচীর ভাঙ্গি
তোমায় আমি নোবোই যুঝি
তোমায় আমি পাবোই খুঁজি

Sabár májhe háriye gecho
Tumi bujhi tumi bujhi
Tái ki tomáy pái ná ámi
Sakál sáṋjhe khuṋji khuṋji

Jadi ámáy krpá karo
Ámár áṋkhi tule dharo
Tomáy d́ákár mantra balo
Thákbo náko mukhat́i buji
Tomáy ámi páboi khuṋji

Jadi tomáy bhálabási
Tomár t́ánei chut́e ási
Sakal bádhár práciir bháuṋgi
Tomáy ámi noboi jujhi
Tomáy ámi páboi khuṋji

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩২১ সবার মাঝে হারিয়ে গেছো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩২০ নন্দনবন মন্থন করি, চন্দনমধু আনিয়াছি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩২১ সবার মাঝে হারিয়ে গেছো


উত্তরসূরী
গান ০৩২২ তুমি এসেছিলে বরষার রাতে