বিষয়বস্তুতে চলুন

গান ০৩২০ নন্দনবন মন্থন করি, চন্দনমধু আনিয়াছি

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৬:২৩, ১১ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"নন্দনবন মন্থন করি, চন্দনমধু আনিয়াছি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩২০ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৯ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

নন্দনবন মন্থন করি
চন্দনমধু আনিয়াছি (আমি)
পারিজাত ফুলপরাগ মাখানো 
পরাণের সুধা ঢালিয়াছি (আমি)

(তখন) যূথি পরিমল সজল সমীরে 
ভেসে চলেছিলো দূর নভে
মনের কমল প্রাণে উচ্ছল 
ফুটেছিলো নিজ বৈভবে
(আমি) তারই মাঝখানে বসিয়া বিজনে 
তোমা লাগি মালা গাঁথিয়াছি (আমি)

(তখন) তমাল কুঞ্জে পুঞ্জে পুঞ্জে 
আলো আঁধারিতে ভৃঙ্গেরা
চুয়া চন্দনে ঐক্য তানে 
তোমারে বরিতে প্রাণভরা 
জুটেছিলো যত ভৃঙ্গেরা
(আমি) সেই পরিবেশে বসিয়া আবেশে 
তোমা লাগি গান রচিয়াছি (আমি)

Nandanavana manthana kari
Candanamadhu ániyáchi (ámi)
Páriját phulparága mákháno
Paráńer sudhá d́háliyáchi (ámi)

(Takhan) Júthi parimal sajala samiire
Bhese calechilo dúr nabhe
Maner kamal práńe ucchal
Phut́echilo nija vaebhave
(Ámi) Tári májhkháne basiyá vijane
Tomá lági málá gáṋthiyáchi (ámi)

(Takhan) Tamála kuiṋje puiṋje puiṋje
Álo áṋdhárite bhrṋgerá
Cuyá candane aekya táne
Tomáre barite práńbhará
Jut́echilo jata bhrṋgerá
(Ámi) Sei pariveshe basiyá áveshe
Tomá lági gán raciyáchi (ámi)

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩২০ নন্দনবন মন্থন করি, চন্দনমধু আনিয়াছি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩১৯ দূর নীলিমায় হাতছানি দেয়
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩২০ নন্দনবন মন্থন করি, চন্দনমধু আনিয়াছি


উত্তরসূরী
গান ০৩২১ সবার মাঝে হারিয়ে গেছো