বিষয়বস্তুতে চলুন

গান ০৩০৮ নীল অঞ্জন আঁখিতে আঁকিয়া

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:০২, ৯ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"নীল অঞ্জন আঁখিতে আঁকিয়া" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩০৮ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৩ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

নীল অঞ্জন আঁখিতে আঁকিয়া
(আজি) বরষা এসেছে নব বেশে
তোমাকে স্বাগত জানাতে এসেছে 
(আজি) স্নিগ্ধ মেঘের সমাবেশে

কলাপ মেলেছে ময়ূর আজিকে
(আজি) কেকা কলরবে বনভূমে
কদম্বরেণূ সাথে ভেসে চলে
(আজি) প্রাণের পরাগ মনোভূমে
তোমাকে ঘেরিয়া উৎসব আজি
(আজি) তুমি ভরা এই পরিবেশে

বেতসকুঞ্জ নুয়ে নুয়ে পড়ে
(তোমায়) প্রণতি জানাতে শত ধারে
কমলের দল নৃত্যমধুর 
(আজি) ঢেউয়ের মুখর অভিসারে
এই সমারোহে তুমি আজ রাজা
(তুমি) নয়ন ভুলানো রাজ বেশে

Niil aiṋjan áṋkhite áṋkiyá
(Áji) Varaśá eseche nava veshe
Tomáke svágata jánáte eseche
(Áji) Snigdha megher samáveshe

Kalápa meleche mayúr ájike
(Áji) Keká kalarave vanabhúme
Kadambareńú sáthe bhese cale
(Áji) Práńer parág manobhúme
Tomáke gheriyá utsav áji
(Áji) Tumi bhará ei pariveshe

Betasakuiṋja nuye nuye paŕe
(Tomáy) Prańati jánáte shata dháre
Kamaler dal nrtyamadhur
(Áji) D́heuyer mukhar abhisáre
Ei samárohe tumi áj rájá
(Tumi) Nayan bhuláno ráj veshe

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩০৮ নীল অঞ্জন আঁখিতে আঁকিয়া এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩০৭ সবাকার অতি প্রিয় আদরণীয়
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩০৮ নীল অঞ্জন আঁখিতে আঁকিয়া


উত্তরসূরী
গান ০৩০৯ সুমুখে আসিয়া দাঁড়াও প্রভু তুমি