গান ০২৯৮ এসেছিলে প্রভু মেঘ গর্জনে

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:২৭, ৬ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"এসেছিলে প্রভু মেঘ গর্জনে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৯৮ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৮ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

এসেছিলে প্রভু মেঘ গর্জনে 
ঘনঘোর বরষায়
আতপক্লিষ্ট ধরা পেলো আজি 
তোমাকে নূতন ভরসায়

(মোর) মনের কলাপগুলি 
শত তালে নেচে যায়
ভাষাহারা সংলাপ ভাষা পেয়ে
অসীমের পানে ধায়
(আজ) তোমাকে পাইয়া হিয়া উপচিয়া
(দশ) দিশা দোলে দ্যোতনায়

আজ মোর করিবার কিছু নাই
তন্ময় হয়ে তব রূপ দেখে যাই
ত্রিলোকের ক্ষুধা 
ত্রিবিদ্যের সুধা
এক হয়ে মিশে যায়

Esechile prabhu megha garjane
Ghanaghor varaśáy
Átapakliśt́a dhará pelo áji
Tomáke nútan bharasáy

(Mor) Maner kalápaguli
Shata tále nece jáy
Bháśáhárá saḿláp bháśá peye
Asiimer páne dháy
(Áj) Tomáke páiyá hiyá upaciyá
(Dash) Dishá dole dyotanáy

Áj mor karibár kichu nái
Tanmay haye tava rúp dekhe jái
Triloker kśudhá
Trividyer sudhá
Ek haye mishe jáy

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৯৮ এসেছিলে প্রভু মেঘ গর্জনে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৯৭ তোমারই লীলার মাঝে অযুত রূপে সাজে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৯৮ এসেছিলে প্রভু মেঘ গর্জনে


উত্তরসূরী
গান ০২৯৯ তোমাকেই ভালবাসিয়াছি, তোমাকেই সার জেনেছি