গান ০২৯২ কাল রাত্রিতে ঝড় বয়ে গেছে

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:৪৪, ৫ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"কাল রাত্রিতে ঝড় বয়ে গেছে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৯২ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৬ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের মধুকোরক ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

কাল রাত্রিতে ঝড় বয়ে গেছে 
রজনীগন্ধা বনে
তারই সাথে মোর মনে
তুমি আসিলে না ফিরে চাহিলে না 
রয়ে গেলে আনমনে

ঝড়ের আঘাতে কুসুমের কলি 
অকালে ঝরিয়া যায়
ফোটা ফুল তার সুবাসের সাথে 
জ্যোৎস্নায় ভেসে যায়
তুমি আসিলে না হায়
আমারে ভুলিয়া কার ভাবনায় 
ছিলে তুমি কোন্খানে

ঝড়ের আঘাতে মনোবীণা মোর 
তার-ছেঁড়া হয়ে যায়
সব ঝঙ্কার কোথায় হারায়ে যায়
তুমি আসিলে না হায়
আমারে ভুলিয়া কোন্ অজানায় 
ছিলে তুমি নিরজনে

Kál rátrite jhaŕ baye geche
Rajaniigandhá vane
Tári sáthe mor mane
Tumi ásile ná phire cáhile ná
Raye gele ánmane

Jhaŕer ágháte kusumera kali
Akále jhariyá jáy
Phot́á phul tár suváser sáthe
Jyotsnáy bhese jáy
Tumi ásile ná háy
Ámáre bhuliyá kár bhávanáya
Chile tumi konkháne

Jhaŕer ágháte manoviińá mor
Tár cheṋŕá haye jáy
Sab jhaiṋkár kotháy háráye jáy
Tumi ásile ná háy
Ámáre bhuliyá kon ajánáy
Chile tumi nirajane

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৯২ কাল রাত্রিতে ঝড় বয়ে গেছে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৯১ অজান অতিথি জানিতে নারিনু
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৯২ কাল রাত্রিতে ঝড় বয়ে গেছে


উত্তরসূরী
গান ০২৯৩ তোমাকেই আমি ভালোবাসিয়াছি, যুগে যুগে বারে বার