গান ০২৮৮ কত কাল পরে পেয়েছি তোমারে

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:৩৭, ৫ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"কত কাল পরে পেয়েছি তোমারে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৮৮ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২২ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

কত কাল পরে পেয়েছি তোমারে 
কত জনমের প্রতীক্ষায়
যুগ যুগ ধরি আসা পথ চাহি 
বসে ছিনু তব অপেক্ষায়

ভুলে গিয়ে ছিলে ডাকিছে তোমারে 
একজন ধ্যানে জপে বারে বারে
মনেতে যখন পড়িল তখন 
(তুমি) নেচে ছুটে এলে রাতুল পায় 

সাধনার বলে পাই নি তোমারে 
অহেতুকী কৃপা করিয়াছো মোরে
তোমার কৃপায় তোমারে পেয়েছি 
(তুমি) পূর্ণতা দিলে মোর আশায়

Kata kál pare peyechi tomáre
Kata janamer pratiikśáy
Juga juga dhari ásá patha cáhi
Base chinu tava apekśáy

Bhule giye chile d́ákiche tomáre
Ekjan dhyáne jape báre báre
Manete jakhan paŕila takhan
(Tumi) Nece chut́e ele rátula páy

Sádhanár bale pái ni tomáre
Ahetukii krpá kariyácho more
Tomár krpáy tomáre peyechi
(Tumi) Púrńatá dile mor ásháy

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৮৮ কত কাল পরে পেয়েছি তোমারে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৮৭ চাঁদ ওই আকাশে ভালবাসা বাতাসে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৮৮ কত কাল পরে পেয়েছি তোমারে


উত্তরসূরী
গান ০২৮৯ আমার জীবনে তুমি এসেছিলে